২১ ডিসেম্বর বাংলাদেশে আসছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি মোল্লা নূর আহমদ

by Fatih Work

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) মোল্লা নূর আহমদ নূর জাওয়ান্দী আগামী ২১ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এক সপ্তাহব্যাপী এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের জামিয়া কারিমিয়া মাদ্রাসায় একটি আলোচনা সভায় তিনি অংশ নেবেন বলে জানা গেছে। সেখানে ‘ইমারতে ইসলামিয়ার রূপরেখা ও বাংলাদেশে ইসলামী শাসন: সমস্যা ও সম্ভাবনা’ শিরোনামে তিনি আলোচনা করবেন। সভাটি বাদ আসর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

এছাড়া ২৭ ডিসেম্বর সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের কিবারে ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎ ও ভাষণে অংশ নেবেন মোল্লা নূর আহমদ। অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হবে।

সফর ও অনুষ্ঠানগুলোর আয়োজন করছে বি এ সি সি আই (বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)। উক্ত সকল কর্মসূচিতে সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222