বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও প্রকাশ্যে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে বরিশাল বিভাগীয় ধর্ষণ প্রতিরোধ মঞ্চ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেত্রী।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মামলা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
এজাহারের সূত্রে ওসি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে ওই নেত্রীর সঙ্গে অভিযুক্ত নেতার (২৪) পরিচয় হয়। সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে।
মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নেতা বিভিন্ন সময় নেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সর্বশেষ গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর সদর রোডের আবাসিক হোটেল হক ইন্টারন্যাশনালের ৪০৪ নম্বর রুমে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা মোবাইলে ধারণ করেন তিনি।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাদীকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একাধিকবার বিয়ের কথা বললেও অভিযুক্ত নেতা আজ না কাল বলে সময় ক্ষেপণ করে।
সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নগরীর নবগ্রাম রোড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে বিয়ে করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন অভিযুক্ত নেতা। তরুণী এর প্রতিবাদ করায় হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যাচেষ্টা করেন।
এআইএল/
