বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানবন্দরে দর্শনার্থী নিষিদ্ধ

by amirulislamluqman20@gmail.com

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো হয়েছে যে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকা থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতিত সকল সহযাত্রী/ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন
banner

তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আগামী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন বলে বিএনপি জানিয়েছিল।

এ সময় যেন বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা যায় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিভিন্ন এয়ারলাইন্সের পক্ষ থেকে ওইদিনের যাত্রীদের আগেভাগেই বিমানবন্দর বা তার আশপাশের এলাকায় এসে অবস্থান করার জন্য বলা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222