যশোর-৩ আসনে অমিতের পক্ষে মনোনয়ন সংগ্রহ

by amirulislamluqman20@gmail.com

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিজ্ঞাপন
banner

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি ও যশোর দারুল আরকাম মাদরাসার পরিচালক মাওলানা আবদুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222