কলাপাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো মাদ্রাসা ছাত্রের

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। মহাসড়কের মোস্তফাপুর অটোবিচ রাইসমিলের কাছে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী মো. সাইফুল (১৭) উপজেলার মজিদবাড়িয়া গ্রামের জাকির হোসেন ছেলে। সাইফুল নাওভাঙা কামিল মাদ্রসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারে ক্লাস শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস সজোরে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, “আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222