অশ্লীল সিনেমার নায়িকাকে দেশ থেকে বহিষ্কার করলো ইন্দোনেশিয়া

by amirulislamluqman20@gmail.com

ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফিক কনটেন্ট নির্মাণের অভিযোগে বিতর্কিত ব্যক্তিত্ব টিয়া ব্লিঙ্গার ওরফে বনি ব্লুর বিরুদ্ধে ১০ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বালি দ্বীপে একটি স্টুডিওতে অভিযান চালিয়ে বনি ব্লুকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। অভিযানের সময় ক্যামেরা সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এছাড়া তার মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফিক ভিডিও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

তবে এ বিষয়ে বনি ব্লু দাবি করেছেন, উদ্ধার হওয়া ভিডিওগুলো ব্যক্তিগত ও প্রাইভেট ছিল এবং সেগুলো অনলাইনে প্রকাশের কোনো পরিকল্পনা ছিল না।

পুলিশ জানায়, বনি ব্লুর সঙ্গে থাকা তার সহযোগী লিয়াম অ্যান্ড্রুকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়নি। অনিবন্ধিত গাড়ি ব্যবহার করে প্রচারমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে বনি ব্লুকে দেপাসার জেলা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে দেশ থেকে বহিষ্কার করা হয় এবং একই সঙ্গে ১০ বছরের জন্য ইন্দোনেশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

কর্তৃপক্ষের মতে, বনি ব্লু অশ্লীল কনটেন্ট তৈরি করছিলেন, যা স্থানীয় সাংস্কৃতিক মূল্যবোধ ও ধর্মীও দৃষ্টিতে অত্যন্ত ক্ষতিকর। এছাড়া ভিসা অন অ্যারাইভালের মাধ্যমে দেশে প্রবেশ করে বাণিজ্যিক উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করায় তিনি ইমিগ্রেশন আইনের স্পষ্ট লঙ্ঘন করেছেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় তার ওপর আরোপিত ১০ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা ভবিষ্যতে বাড়ানোও হতে পারে।

উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় নৈতিকতা ও অশ্লীলতা সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর। প্রাথমিকভাবে যেসব অভিযোগে বনি ব্লুকে আটক করা হয়েছিল, সেগুলোর সর্বোচ্চ শাস্তি ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা হতে পারত। তবে শেষ পর্যন্ত মামলাটি ইমিগ্রেশন আইন লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।

গ্রেপ্তার ও দেশত্যাগের পর দেওয়া প্রথম বিবৃতিতে বনি ব্লু জানান, বালিতে তার সফর শেষ হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করতে রাজি হননি।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/ 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222