আমজনতার দলে যোগ দিয়েছেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। দলটিতে তাকে বড় কোনো পদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে আমজনতার দলের একটি সূত্র।
রোববার (২৮ ডিসেম্বর) হিরো আলম এমন তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হিরো আলম বলেন, আজ সন্ধ্যায় আমি আনুষ্ঠানিকভাবে তারেক ভাইয়ের আমজনতার দলে যোগ দিয়েছি। আসন্ন সংসদ নির্বাচনে এই দল থেকেই প্রার্থী হব। আজকেই সংবাদ সম্মেলন করে সব কিছু জানাব।
এদিকে মেঘনা আলম গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রোববার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন সংগ্রহ করেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের একজন সদস্য বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এআইএল/
