চুরিকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২৫

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জের লাখাইয়ে খামার থেকে হাঁস চুরি হওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার মোড়াকরি গ্রামের আলকাছ মিয়ার খামার থেকে ১ হাজার ১২টি হাঁস চুরি হয়েছে বলে দাবি করেন খামার মালিক। এ ঘটনায় তিনি প্রতিবেশী আফজাল আলিকে সন্দেহ করলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। তখন তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সালিশ পণ্ড হয়ে যায়।

এর জের ধরে রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পুনরায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়া হয়। এতে দুই পক্ষের প্রায় ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ওসি মো. জাহিদুল হক জানান, একটি খামার থেকে হাঁস চুরির ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222