মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে লড়তে ম‌নোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন
banner

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানের হ‌াতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই ঠাকুরগাঁওয়ের আর্থ সামাজিক উন্নয়নের, অবকাঠামোগত উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে, আমাকে কাজ করার সুযোগ দিন।” এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন সকলে আমার জন্য দোয়া করবেন।

নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে ৫ জন নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দেন ফখরুল। এছাড়াও এদিন ঠাকুরগাঁও ২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও ৩ আসনের জামায়াত প্রার্থী মিজানুর রহমান মাস্টার মনোনয়ন পত্র জমা দেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222