খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমেদ

by Abid

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ মুহূর্তে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা ও দলের শীর্ষ নেতারা। হাসপাতালে উপস্থিত ছিলেন বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, নাতনি জাহিয়া ও জাফিয়া রহমান। এছাড়া ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, মেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের আরও সদস্যরা সেখানে ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জানাজার নির্দিষ্ট সময়সূচি ও দাফনের স্থান পরে জানানো হবে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন।

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222