খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু শিবির প্যানেল নেতার নষ্টামি

by Fatih Work

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেন। আব্দুল্লাহ আল মিনহাজ গত ডাকসু নির্বাচনে শিবির প্যালেন থেকে নির্বাচন করেছেন।

পোস্টে মিনহাজ বলেন, ‘জকসু নির্বাচনকে ভয় পেয়েই কি আজকে ভোরে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা? গতকাল সালাহউদ্দিন সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কল দিয়ে নির্বাচন স্থগিত করতে বলেছেন। নির্ভরযোগ্য তথ্য থেকে শুনেছিলাম জামাতের ৩ তারিখের মহাসমাবেশকে সামনে রেখে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা দিবে ২ তারিখে। সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় জকসুতে পুঁজি করা গেল। আপসহীন দেশনেত্রী দেশের জন্য সবটুকু করে গেছেন। কিন্তু শেষপর্যন্ত নিজের ছেলের থেকে লাশের রাজনীতির স্বীকার হওয়া থেকে মুক্তি পেলেন না। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন।’

বিজ্ঞাপন
banner

এ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে। পরে মিনহাজ পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222