হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

by Fatih Work

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবার রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির নেতাকর্মীরা।

আজ শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন।

বিজ্ঞাপন
banner

এদিকে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে শাহবাগের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পাশের সংযোগ সড়কগুলো দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুর সাড়ে ৪টা পর্যন্ত প্রতিবেদন লেখা সময়েও বিক্ষোভ চলছিল।

আজকের কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন। তিনি শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222