তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, ইসিতে আপিলের ঘোষণা

by Abid

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
banner

সিদ্ধান্তের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তা গ্রহণযোগ্য হয়নি। ইতোমধ্যে আপিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান তিনি।

মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুযায়ী মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। প্রয়োজনের তুলনায় তারা বেশি স্বাক্ষর জমা দিয়েছিলেন। সেখান থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটার যাচাই করা হলে ৮ জনের তথ্য সঠিক পাওয়া যায়। তবে বাকি ২ জন অন্য আসনের ভোটার হিসেবে চিহ্নিত হন।

তিনি আরও জানান, ওই দুজনের মধ্যে একজন জানতেই পারেননি যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। অপরজনের কাছে থাকা এসআইডির হার্ড কপির ঠিকানা অনুযায়ী তিনি নিজেকে ঢাকা-৯-এর ভোটার মনে করতেন। তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি এই আসনের ভোটার নন।

এর আগে গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, “আমরা পেরেছি (We have made it)।”

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222