সাভারে জুতা ব্যবসায়ীর লিঙ্গ কেটে ও চোখ উপড়ে হত্যা

by amirulislamluqman20@gmail.com

ঢাকার সাভারে এক ব্যবসায়ীকে চোখ উপড়ে লিঙ্গকেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

নিহত ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি পেশায় জুতা ব্যবসায়ী। বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে স্থানীয় দোকানগুলোতে বিক্রি করতেন বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত দেলোয়ার হোসেনকে নিজ ঘরে দেখা গেলেও সন্ধ্যার দিকে তার রক্তাক্ত লাশ ঘরের ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা দ্রুত বিষয়টি সাভার মডেল থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে। নিহতের চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার লিঙ্গ কর্তন করা হয়েছে, যা হত্যাকাণ্ডের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222