এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে আজ

by Abid

জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ রোববার (৪ জানুয়ারি)। এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুসারে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৩টায় জানানো হবে। এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে গত ২ ডিসেম্বর সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222