দুইদিনের রিমান্ডে ‘জুলাই যোদ্ধা’ সুরভী, গ্রেফতার ঘিরে তীব্র বিতর্ক

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জামান সুরভীকে দুই দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর আবেদনের পর এ আদেশ দেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেফতার করা হয়। পরে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয়।

চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত গত বছরের জুলাই-আগস্ট আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র একাধিক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে। এক ব্যবসায়ীর কাছ থেকেই প্রায় আড়াই কোটি টাকা আদায়ের তথ্য উঠে আসে তদন্তে।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাহরিমা জামান সুরভী এই চক্রের নেতৃত্বে ছিলেন। এই চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অভিযোগ অনুযায়ী, আসামি বানানো, গ্রেফতার ও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে এবং মামলার ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভনে ধাপে ধাপে অর্থ আদায় করা হতো।

গ্রেফতার ও রিমান্ড ঘিরে প্রতিবাদ

এদিকে সুরভীর গ্রেফতার ও রিমান্ডকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিশিষ্ট লেখক ও গবেষক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে বলেন,
“জুলাই যোদ্ধাকে ফাঁসাতে বাকশালী দোসরেরা সক্রিয়। আমলাতন্ত্র ও বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দালাল বসে আছে। এরা কীভাবে এমন ভিত্তিহীন মামলায় রিমান্ড মঞ্জুর করে?”

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহও রিমান্ড আদেশের সমালোচনা করে বলেন,
“গ্রেফতার নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনার মধ্যেই জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা সুরভীকে গাজীপুরের আদালত দুই দিনের পুলিশ রিমান্ডে দিয়েছে। কিশোরী সুরভীর প্রকৃত বয়স গোপন করে পুলিশ রিমান্ড চেয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রিমান্ড বাতিল করে ষড়যন্ত্রের শিকার সুরভীকে মুক্তির দাবি জানাচ্ছি।”

কী বলছে প্রশাসন

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযোগগুলো গুরুতর এবং অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় রিমান্ড প্রয়োজন ছিল। তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে তারা আশাবাদী।

এ ঘটনায় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তদন্তের স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে একদিকে প্রশাসনের ওপর নজরদারি বাড়ছে, অন্যদিকে সুরভীর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও জোরালো হচ্ছে।

যা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি জানান, সুরভীর বিষয়টি তিনি খতিয়ে দেখছেন এবং সে দ্রুতই প্রতিকার পাবে।

আইন উপদেষ্টা তার স্ট্যাটাসে লিখেন, “সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ দ্রুত প্রতিকার পাবে।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222