ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুরে অবস্থিত সুফফাহ বালক-বালিকা মাদ্রাসার উদ্যোগে আগামী ৭ জানুয়ারি, বুধবার একদিনব্যাপী ওয়াজ মাহফিল ও সহিহ বুখারী শরীফের দরস অনুষ্ঠিত হবে।
মাহফিলটি সুফফাহ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সময় নির্ধারণ করা হয়েছে যোহরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত।
অনুষ্ঠানে সহিহ বুখারী শরীফের দরস প্রদান করবেন মুফতী মুজিবুর রহমান (যশোর), সভাপতি, ফতুয়া বোর্ড যশোর।
মাহফিলে প্রধান বয়ান দিচ্ছেন বিশ্বনন্দিত মুফাস্সিরে কুরআন ও খতিবুল উম্মাহ মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক, মুহতামিম, জামেয়া তালিমিয়া মাদ্রাসা, ঢাকা। তিনি বাদ যোহর বয়ান করবেন।
বিশেষ আলোচক হিসেবে দুপুর ২টা ৪৫ মিনিটে বয়ান করবেন মুফতী ফরীদ উদ্দীন আজহার (খুলনা)। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সুফফাহালকা মাদ্রাসার মুহতামিম মুফতী রফিকুল ইসলাম বিন্নুরী।
মুফতী রফিকুল ইসলাম বিন্নুরী বলেন, “মাহফিলের মূল উদ্দেশ্য হলো সহিহ হাদিস ও কুরআনের সঠিক শিক্ষা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিকতা ও আত্মশুদ্ধির চর্চা জোরদার করা। আমরা আশা করি, তরুণ প্রজন্ম ইসলামের মৌলিক শিক্ষার প্রতি আরও আগ্রহী হবে।
নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা স্থানের ব্যবস্থা রাখা হয়েছে যেন সবাই সুশৃঙ্খলভাবে অংশ নিতে পারেন। ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে জিকিরের মাধ্যমে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে অংশগ্রহণকারীদের জন্য শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির পূর্ণ ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় মুসল্লি ও আশপাশের জেলার ধর্মপ্রাণ মানুষদের উপস্থিত থেকে মাহফিল সফল করার আহ্বান জানানো হয়েছে।
হাআমা/
