শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে পথযাত্রা ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হয়েছে। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ১১টার সময় শাহবাগের হাদী চত্বর থেকে এ যাত্রা শুরু করেছে।
এ সময় মার্চ ফর ইনসাফ অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে শোন যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ইত্যাদি।
‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রাটি শাহবাগ থেকে শুরু করে প্রায় পুরো রাজধানী ঘুরে আবার সন্ধ্যায় শাহবাগ হাদি চত্বরে এসে শেষ হবে।
পথযাত্রায় ১০টি পিক-আপে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
এআইএল/
