জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষে এখন পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে চারটির মধ্যে তিনটিতেই এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। অপরদিকে একটি কেন্দ্রে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব ফল ঘোষণা করে। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, আর ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট। একই বিভাগে জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট এবং ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল তানজিল পেয়েছেন ৮৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, আর ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১০২ ভোট এবং ছাত্রদলের তানজিল তানজিল পেয়েছেন ১২৬ ভোট।
লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদলের একেএম রাকিব, যিনি পেয়েছেন ১৩২ ভোট। সেখানে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ১৩০ ভোট এবং ছাত্রদলের তানজিল তানজিল পেয়েছেন ১০৬ ভোট।
ফার্মেসি বিভাগের ফলাফলে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, আর ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৭৮ ভোট, বিপরীতে ছাত্রদলের তানজিল তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিলে পুরো গণনা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে সমস্যা সমাধানের পর দীর্ঘ বিরতি শেষে পুনরায় ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।
টিএইচএ/
