এনসিপিকে ১০ আসন দেওয়ার খবর অসত্য: ডা. তাহের

by Fatih Work

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এনসিপিকে ১০ আসনে ছাড় দেওয়ার যে খবর রটেছে, বিষয়টি ‘কাল্পনিক’।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন
banner

আজ সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি।

এ সময় তার সঙ্গে ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক। পরে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে আসেন আলোচনায় অংশ নেওয়া জামায়াত নেতারা।

ডা. তাহের বলেন, সাম্প্রতিক সময়ে সরকার এবং নির্বাচন কমিশনের একটি দলের প্রতি পক্ষপাতী আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি করেছে। এই শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222