জকসুতে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

by naymurbd1999@gmail.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৩৯টি ভোটকেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী, জকসুর শীর্ষ তিনটি পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয় লাভ করেছে।

বিজ্ঞাপন
banner

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি—এই তিন গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা সবাই একই প্যানেলের প্রার্থী।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নির্বাচনের ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসে বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে, নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ও অন্যান্য পদের প্রার্থীদের প্রাপ্ত ভোটের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222