এলপিজি গ্যাসে ভ্যাট কমালো সরকার

by amirulislamluqman20@gmail.com

এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এর প্রেক্ষিতে সরকার জানালো, এলপি গ্যাস আমদানি ও দেশিয় উৎপাদনে ভ‍্যাট কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

প্রজ্ঞাপন বলা হয়েছে, আমদানিকৃত এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার এবং স্থানীয় পর্যায়ে তা ৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

‘এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ (LOAB) এর সাথে আলোচনার ভিত্তিতে সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা।

উল্লেখ্য, মূল্য বৃদ্ধির মধ্যেই এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধে রেখেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222