সন্ত্রাসীরা ট্রাম্পকে খুশি করতে ইরানে আন্দোলন করছে: খামেনি

by Fatih Work

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, কিছু দাঙ্গাবাজ ব্যক্তি সরকারি সম্পত্তি ধ্বংস করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি ট্রাম্পকে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ইরানে জনসাধারণের উদ্দেশে দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি নাগরিকদের ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে একসঙ্গে থাকতে হবে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, গত রাতে তেহরানসহ বিভিন্ন স্থানে একটি গোষ্ঠী নিজেদের দেশের ভবন ও স্থাপনা ধ্বংস করেছে। এ ধরনের কর্মকাণ্ডকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র কোনোভাবেই ভাড়াটে দাঙ্গাবাজ বা উসকানিদাতাদের সহ্য করবে না।

এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন, বিশ্বের যেকোনো দেশের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলা বা আগ্রাসনের নির্দেশ দেওয়ার পূর্ণ ক্ষমতা তার রয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, কমান্ডার-ইন-চিফ হিসেবে নিজের ক্ষমতার সীমা তিনি নিজেই নির্ধারণ করেন। তার ভাষায়, ‘আমাকে থামাতে পারে এমন একমাত্র বিষয় হলো আমার নিজের নৈতিকতা এবং আমার নিজস্ব বিবেক।’

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222