ভারতের সঙ্গে ব্যবসায় কোনো খারাপ প্রভাব পড়েনি: শেখ বশির

by amirulislamluqman20@gmail.com

আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

আজ রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বাণিজ্য উপদেষ্টা বলেন, পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222