গাজায় আবারও ইসরায়েলি হামলা, ৪ ফিলিস্তিনি নিহত

by Fatih Work

অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকায় আবারও ইসরায়েলি হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় চিকিৎসা বিভাগ সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজায় দুইজন এবং উত্তর গাজায় আরও দুইজন নিহত হন। নিহতদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে মারা যান।

বিজ্ঞাপন
banner

চিকিৎসাকর্মীরা জানান, ইসরায়েলি বাহিনী জাবালিয়া শরণার্থী শিবির, বেইত লাহিয়া এবং জাবালিয়ার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আরও বেশ কয়েকজনকে আহত করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত কমপক্ষে ৭১ হাজার ৪১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩১৪ জনের বেশি।

এছাড়া ইসরায়েলি হামলায় দখলকৃত গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ধারাবাহিকভাবে লঙ্ঘন করে চলেছে। এসব লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ২৩৬ জন আহত হয়েছেন।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222