বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ৫০০ কোটি ডলারের মানহানি মামলাটি খারিজ করার আবেদন করতে যাচ্ছে ব্রিটিশ এই সংবাদমাধ্যম।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) আদালতে জমা দেওয়া নথিতে বিবিসি বলেছে, মামলাটি বিচার করার এখতিয়ার নেই ফ্লোরিডার ওই আদালতের এবং ট্রাম্পের দাবির পেছনে কোনো প্রমাণ নেই।
বিবিসি আদালতকে অনুরোধ করেছে, মামলাটি খারিজের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন কোনো প্রাক্-বিচারিক তথ্য আদান-প্রদান শুরু না করা হয়। মামলাটি খারিজ না হলে ২০২৭ সালে এর বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে।
বিবিসির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আদালতের মাধ্যমেই এ মামলার মোকাবিলা করবেন। চলমান আইনি প্রক্রিয়া নিয়ে তারা আপাতত বাড়তি কোনো মন্তব্য করতে রাজি নন।
এআইএল/
