গণঅধিকার পরিষদ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেছেন, যে দল ইসরায়েলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া আরো বলেন, প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কি না এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।
তিনি আরো বলেন, ‘ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে (গণঅধিকার পরিষদে) যেতে। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ইসরায়েলিদের অধীনে তারা (গণঅধিকার পরিষদ) চলে, ইসরায়েলিদের টাকায় যে দল চলে, আমি ওখানে থাকতে পারি না।’
এআইএল/
