আজ বুধবার (১৪ জানুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিচার বিভাগের সার্বিক কার্যক্রম বিষয়ে অবহিত করেন প্রধান বিচারপতি।
এ সময় রাষ্ট্রপতি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। দায়িত্ব নেয়ার পর আজ তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে ড. সৈয়দ রেফাত আহমেদ ২০২৪ সালের ১১ আগস্ট শপথ নেন। সংবিধান অনুযায়ী অবসরের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন।
এআইএল/
