থাইল্যান্ডে ক্রেন ধসে নিহত ৩২

by amirulislamluqman20@gmail.com

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ এ পৌঁছেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং একটি বগিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পুরো ঘটনাটি ১ মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে যায়। তিনি জানান, প্রথমে কংক্রিটের টুকরো পড়তে শুরু করে, এরপর ধীরে ধীরে ক্রেনটি নিচে নেমে এসে ট্রেনটিকে আঘাত করে। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, ‘এ ধরনের দুর্ঘটনা মূলত দায়িত্বে অবহেলা, দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন ধাপ এড়িয়ে যাওয়া, অবকাঠামো নির্মাণের মূল নকশা থেকে বিচ্যুতি বা ভুল উপকরণ ব্যবহারের ফলেই ঘটে।’

বিজ্ঞাপন
banner

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৭১ জন যাত্রী ছিলেন। ক্রেনটি কয়েকটি বগি চূর্ণ করে দেয়, যার ১ বগিতে আগুন ধরে যায়। আহত ৬৬ জনের মধ্যে ১ বছরের ১টি শিশু ও ৮৫ বছর বয়সী ১ বৃদ্ধও রয়েছেন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: বিবিসি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222