রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা থেকে ৯ জন, রূপনগর থানা থেকে ৬ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৬ জন, কলাবাগান থানা থেকে ১ জন এবং মতিঝিল থানা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা থেকে গ্রেপ্তারকৃতরা হলো—মো. সোহাগ মিয়া (২০), মো. মনির (৩৫), আলাউদ্দিন (২৮), রতন মিয়া (৩০), মো. সিফাত (২০), মো. মাসুম (২৫), মো. লিটন (২৯), আ. করিম (৪৫) ও মো. শফিকুল ইসলাম (৩৩)।
রূপনগর থানা থেকে গ্রেপ্তারকৃতরা হলো—মো. উলাদ মিয়া (২৪), মো. রায়হান আলী (১৮), মো. রনি (১৮), মো. নাজমুল হাসান (২২), মো. মোস্তাকিন (২৫) ও মো. নাঈম হাওলাদার (৩১)।
অন্যদিকে শেরেবাংলা নগর থানা থেকে গ্রেপ্তারকৃতরা হলো—মো. বাবুল (২২), মো. সাগর সরদার (২২), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নাহিদুল ইসলাম (৩৮), মো. শাকিল আহমেদ (২৮) ও মো. ইসলাম (৩৮)।
এছাড়া কলাবাগান থানা থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সবুজ হোসেন (৩২)।
মতিঝিল থানা থেকে গ্রেপ্তারকৃতরা হলো সুমন বসাক (৪৫), মো. আনিসুর রহমান (৪৪), মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫), মো. মনির (৫৫), মো. নুর আলম (২৪), মো. সুরুজ মিয়া (৩০) ও মো. হারুন (৫০)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
এআইএল/
