মাওলানা হিফজুর রহমানের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের গভীর শোক 

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সহ-সমাজ কল্যাণ সম্পাদক ও মাধবদী থানা শাখার মুহতারাম সভাপতি হাফেজ মাওলানা হিফজুর রহমান (রহ.)–এর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

আজ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শোক বিবৃতিতে বলেন, হাফেজ মাওলানা হিফজুর রহমান (রহ.) ছিলেন একজন দ্বীনদার, নিষ্ঠাবান আলেম ও ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। সংগঠনের দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, ত্যাগ ও নিষ্ঠা নরসিংদী জেলার ইসলামী আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক দায়িত্ব পালনে তিনি সদা সক্রিয় ছিলেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন—মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, তাঁর কবরকে নূরে ভরপুর করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদেরকে এই শোক সইবার তাওফিক দান করেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর তাঁর নিজ বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নলুয়া কচুয়ায় অনুষ্ঠিত হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222