পটিয়া মাদরাসার মুহতামিমের ইন্তেকালে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের শোক

by hsnalmahmud@gmail.com

পটিয়া মাদরাসার সম্মানিত মুহতামিম ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের নদভী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

এক শোকবার্তায় সংগঠনটি জানায়, মরহুমের ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকবার্তায় বলা হয়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বিজ্ঞাপন
banner

পরিষদ আরও উল্লেখ করে, মরহুম তাঁর ইলম, তাকওয়া ও দ্বীনি খেদমতের মাধ্যমে উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-ছাত্রী ও ভক্তবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করার এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দানের জন্য দোয়া করা হয়।

শোকবার্তায় স্বাক্ষর করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222