হাসান আল মাহমুদ >>
হেফাজতে ইসলামের পল্টন জোনের দায়িত্বশীল মুফতি হাকিম আজহারুল ইসলাম নোমানী (রহিমাহুল্লাহ) ইন্তেকাল করেছেন। আজ দুপুর আনুমানিক ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আল্লামা মামুনুল হক সাহেবের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের ইমার্জেন্সিতেই রাখা হয়েছে।
এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ খান বিষয়টি ৩৬ নিউজকে নিশ্চিত করেছেন।

হাকীম মুহাম্মাদ আজহারুল ইসলামের সর্বশেষ পোস্ট
মুফতি হাকিম নোমানী ছিলেন হেফাজতে ইসলামের পল্টন জোনের একজন দায়িত্বশীল নেতা। তিনি অত্যন্ত নরম স্বভাবের, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তার ইন্তেকালে সহকর্মী, অনুসারী ও ধর্মপ্রাণ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।
বিস্তারিত আসছে….
হাআমা/
