মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের একটি রক্তাক্ত ছবির সঙ্গে কড়া হুমকি দেওয়া হয়। এতে লেখা হয়, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এটি ট্রাম্পের বিরুদ্ধে তেহরানের এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও প্রকাশ্য হুমকি। যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের সমালোচনা করে আসছে। এমনকি এ নিয়ে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন।
হুমকির সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার শহরে ২০২৪ সালের একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর চালানো হামলার একটি ছবি প্রচার করা হয়েছে। ওই ঘটনায় বন্দুকধারী থমাস ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালালে তার কানে আঘাত লাগে।
এআইএল/
