জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়া হচ্ছে না বলে মন্ত্যব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, ‘যারাই ক্ষমতায় আসবে তারা যেন এগুলো (জুলাই সনদ) বাস্তবায়ন করে তার নিশ্চিয়তা বিধান করার জন্য গণভোট। তুরস্কে ২০১৭ সালে যে গণভোট হয়েছিল, সেখানে ১৮টি অনুচ্ছেদ পরিবর্তন করার কথা বলা হয়েছিল। কিন্তু মূল প্রশ্ন ছিল একটাই; হ্যাঁ অথবা না।’
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ নিয়ে অনেক তথ্য প্রচার হচ্ছে। কেউ কেউ বলছেন, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। কেউ কেউ বলছেন, ১৯৭১ মুছে দেওয়া হচ্ছে। এগুলো সঠিক নয়। জুলাই জাতীয় সনদ কোনো অবস্থাতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি। রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সে বিষয়ে কোনো উল্লেখই নেই। একইভাবে বিসমিল্লাহ বাদ দেওয়ার ব্যাপারে জুলাই জাতীয় সনদে কোনোরকম উল্লেখ নেই।
এআইএল/
