‌’ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিম কণ্ঠরোধের ষড়যন্ত্র’

উদ্বেগে ভারতের মুসলমান : আরশাদ মাদানী

by Masudul Kadir

বিশেষ প্রতিবেদক :: ভোটার তালিকা সংশোধনের নামে উগ্র হিন্দুত্ববাদী ষড়যন্ত্র বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী। তিনি বলেন, দেশের বৈধ নাগরিকদের বারবার নাগরিকত্ব ও ভোটের অধিকার প্রমাণ করতে বাধ্য করা হলে তা হবে সংবিধান, গণতন্ত্র ও নাগরিক অধিকার বোধের উপর সরাসরি ধাক্কা।

গত বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বার্তায় আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বর্তমান প্রক্রিয়া – এসআইআর গুরুতর উদ্বেগের বিষয় চিহ্নিত করে আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রতিটি নাগরিক ভোট। কোন আইনি নাগরিককে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার কোন প্রচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না।
আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী বলেন, সন্দেহ করা হচ্ছে যে এসআইআর এর আড়ালে প্রকৃত নাগরিক বিশেষত মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তাদের মৌলিক গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের যে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা, ন্যায় ও সংবিধান বোধ বাধ্যতামূলক।

সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানী বলেন, সংবিধান রক্ষা করুন। গণতন্ত্র শক্তিশালী করুন। প্রত্যেক নাগরিকের ভোটাধিকারকে সম্মান করুন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222