ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে পুলিশের টহল ও নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝিনাইদহে পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা জোরদারে মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের আয়োজনে শহরের বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়।

বিজ্ঞাপন
banner

শহরের পায়রা চত্বর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদহ মোড়, আরাপপুর ও মডার্ন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট বসানো হয়েছে।

নির্বাচনের সময় যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড রোধে এ টহল ও মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা শহরে চলাচলরত কাগজপত্রবিহীন যানবাহন, অবৈধ যান ও সন্দেহজনক মোটরসাইকেলে তল্লাশি চালায়।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন গণমাধ্যমে বলেন, “আসন্ন সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে আমরা জেলা শহরে বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছি। এ কার্যক্রম জেলার সব এলাকায় কার্যকর করা হবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222