সন্ত্রাসমুক্ত যশোর গড়ার প্রত্যয়ে চলছে যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অমিতের নির্বাচনী প্রচারণা

by Fatih Work

যশোর সদরের ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বোলপুর গ্রামে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে নির্বাচনি প্রচারণা চালান তরিকুল ইসলাম লিটন, পান্নু ইসলাম, মঈন খান, রেজাউল করিম ও সুজন ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিন ও রাতে ধানের শীষের নেতাকর্মীরা এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন
banner

প্রচারণাকালে তারা বোলপুর গ্রামের বিভিন্ন বাড়ি, দোকান ও মহল্লায় মহল্লায় গিয়ে যশোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় নেতাকর্মীরা যশোরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত যশোর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গ্রামবাসীসহ সর্বস্তরের জনগণের পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222