ভারতের প্রজাতন্ত্র দিবসে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান

by Abid

প্রতিবেশী রাষ্ট্র ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। দলটির পক্ষ থেকে ভারতের নাগরিকদের সুখ, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং তার স্ত্রী মানু ভার্মা। জামায়াত নেতৃবৃন্দ এ সময় ভারতের ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষ্যে হাইকমিশনারের মাধ্যমে দেশটির সরকার ও জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ভারতীয় হাইকমিশনের এই আয়োজনে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সমাগম ঘটে। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ আমলা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222