ফেনীতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ, প্রস্তুত সভাস্থল

by naymurbd1999@gmail.com

আসন্ন জাতীয় সংসদকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যন তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রস্তুত করা হয়েছে সমাবেশস্থল।

জনসভার প্রস্তুতি শেষ পর্যায়ে। বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে দ্রুতগতিতে। চেয়ার স্থাপন, ব্যারিকেড তৈরি এবং নেতা-কর্মীদের প্রবেশ ও বের হওয়ার পথ সুনির্দিষ্ট করার কাজ তদারকি করছেন দায়িত্বশীলরা।

বিজ্ঞাপন
banner

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহর ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ২০টি বড় পর্দা স্থাপন করা হয়েছে এবং শহরজুড়ে মাইক স্থাপন করা হয়েছে। এছাড়া দলের নেতাকর্মীরা কোথায় অবস্থান করবেন, তা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের বহন করা যানবাহন কোন কোন স্পটে পার্কিং করা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়ে নিজ নিজ জেলা, থানা ও পৌর কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

বৃহত্তর নোয়াখালীর তিন জেলা (ফেনী, নোয়াখালী, লক্ষীপুুর) ১৩ আসনে বিএনপির প্রার্থীদের ভোটারদের কাছে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এসব আসনের সব কয়টিতে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে লড়াই করবেন। এছাড়াও গতবছরের ৪ আগস্ট গণঅভ্যুত্থানে নিহত আটজনের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222