আদালত চত্বরে সাংবাদিককে লাথি মারলেন বিআরটিএর সাবেক কর্মকর্তা শাহ আলম

by amirulislamluqman20@gmail.com

দুর্নীতির মামলায় বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক শাহ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত সোমবার (২৬ জানুয়ারি) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাকে কারাগারে নেওয়ার সময় ছবি নিতে গেলে সাংবাদিককে লাথি দেন ওই কর্মকর্তা। এসময় ছবি তুলতে বাধা দেন ওই কর্মকর্তার পরিবারের লোকজন।

বিজ্ঞাপন
banner

কারাগারে যাওয়া এমডি শাহ আলম বিআরটিএর বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরিশাল কার্যালয়ে দায়িত্বে থাকাবস্থায় ৩৪৪টি, ঝালকাঠি অফিসে ৯৩৩টি এবং পিরোজপুর অফিসে ১০৮১টি বাস ও ট্রাকের ভুয়া রেজিস্ট্রেশন প্রদানের মামলায় অভিযুক্ত হয়ে এখন কারাগারে তিনি।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, অবৈধ যানবাহন রেজিস্ট্রেশন প্রদান করার অভিযোগে গত বছর এমডি শাহ আলমের বিরুদ্ধে ১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন ছিলেন তিনি।

গত সোমবার সেই মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেছিলেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222