৫৪ বছরের অবিচারের রাজনীতি আর নয়: ডা. শফিকুর রহমান

by Fatih Work

বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন, মা বোনদের ইজ্জত হরণ- এই মহাধ্বংস যজ্ঞ ৫৪ বছর ধরে চলছে। এই পচা রাজনীতিকে আমরা পালটে দিতে চাই। এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই , বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে দাঁড়িয়ে থাকুক একটা দেশ।”

শনিবার (৩১ জানুয়ারি) ১১দলীয় জোটের নির্বাচনি সভায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের মাঠে দুপুর ১টায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান ।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, “আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্খা। তারা জুলাইতে সব ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি, স্বাধীনতা এনে দিয়েছে। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের ১১দলীয় জোটকে মনোনীত করেন, আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না, ইনশাআল্লাহ।”

কুমিল্লা-৫ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222