দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আসছে ভোটের জন্য: মির্জা ফখরুল

by Abid

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে অবস্থান না নিয়ে বরং এর বিরোধিতা করেছে। তিনি অভিযোগ করেন, ওই দলটি তখন পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতা করেছে এবং বাংলাদেশের মানুষকে, বিশেষ করে নারীদের, তাদের হাতে তুলে দিয়েছে। অথচ সেই দলই এখন ভোট চাইতে জনগণের সামনে হাজির হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঢোলার হাট এলাকায় এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একটি দল ভোটের মাঠে এসেছে। তিনি প্রশ্ন তোলেন, যে দল দেশের স্বাধীনতাকে কখনো স্বীকারই করেনি এবং আজ পর্যন্ত এর জন্য ক্ষমা প্রার্থনাও করেনি। সেই দলকে কি সমর্থন করা যায়? তিনি বলেন, একদিনের জন্যও তারা দুঃখ প্রকাশ করেনি। এমন দলকে সমর্থনের প্রশ্নই ওঠে না যারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না। এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভোটারদের ঠিক করতে হবে কোন প্রতীক ও কোন দল সত্যিকার অর্থে তাদের বন্ধু এবং পাশে থাকবে। বিএনপি মহাসচিব দাবি করেন, ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির ও মণ্ডপ পাহারার দায়িত্ব পালন করেছে। এটিই বিএনপির মূল লক্ষ্য ও রাজনৈতিক দর্শন বলেও উল্লেখ করেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222