ঋণের নামে ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাত, দুদকে সালমান এফ রহমান

by hsnalmahmud@gmail.com

জনতা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১৩৬ কোটি ৯৮ লাখ টাকা আত্মসাতের মামলায় চারদিনের রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদের জন্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আনা হয়েছে।

রবিবার বিকেল চারটায় তাকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে কমিশনে আনা হয়। একইদিন সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে জনতা ব্যাংক পিএলসির এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ)-এর অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন
banner

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুদক জানায়, কমিশনের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭এ/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।

সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান এফ রহমানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে দুদক পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে রিমান্ড কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, সালমান এফ রহমান বর্তমানে ঢাকার বিভিন্ন থানার মোট ১৮টি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে অন্তরীণ রয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222