লালবাগ মাদ্রাসার প্রবীণ শিক্ষক ক্বারী আবু রায়হানের ওপর সন্ত্রাসী হামলা

by hsnalmahmud@gmail.com

আব্দুস সামাদ আজিজ: প্রখ্যাত আলেম ও ক্বারী আবু রায়হান সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সংঘটিত এ হামলার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তাঁর ছেলে ইফতেখার জামিল।

বিজ্ঞাপন
banner

ইফতেখার জামিল জানান, হামলায় তার বাবা গুরুতর আহত হয়েছেন এবং তাঁর রানের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি অভিযোগ করেন, মুশারফ ও আলম নামের দুজনসহ কয়েকজন ব্যক্তি এ হামলার সঙ্গে জড়িত। ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, ফলে পরিবার ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এমনকি আবু রায়হানের এক ভাইয়ের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগীর ছেলে বলেন, গুন্ডারা জামাতের রাজনীতির সাথে যুক্ত, একজন রোকনও আছেন। স্থানীয় জামাতের এমপিকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি, সময় ক্ষেপণ করছেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমত ও কোরআনের খেদমতে নিয়োজিত একজন আলেমের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্ট আলেম মুফতি সাখাওয়াত হোসাইন রাজী। তিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, মাওলানা ক্বারী আবু রায়হান আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী এবং জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ, ঢাকার সিনিয়র মুদাররিস। তিনি এর আগে জামিয়া দারুল উলূম ওয়াপদা, মতিঝিলের মুহতামিম এবং ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদের সিনিয়র পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কোরআন শিক্ষা, ক্বিরাতচর্চা ও দ্বীনি খেদমতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222