‘উইন্টার ইজ কামিং’: জামায়াত আমিরকে ঘিরে চট্টগ্রামে রহস্যময় ব্যানার

by Fatih Work

ব্যানারে লেখা ‘উইন্টার ইজ কামিং’। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর একটি বহুল পরিচিত সংলাপ। এর অর্থ ‘শীত আসছে’। গেম অব থ্রোনসের একটি সিজনের শুরুতে দর্শকদের এমন এক জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে দেখা যায় শীতের রুক্ষতা ও ‘দ্য ওয়াল’-এর ওপার থেকে আসা এক মহাবিপদের হাতছানি। এ বিপদের নেপথ্যে রয়েছে রহস্যময় ও ভয়ংকর ‘হোয়াইট ওয়াকারস’।

সিরিজটিতে রক্ষাকর্তা স্টার্ক পরিবারের মূলমন্ত্র ‘উইন্টার ইজ কামিং’। এটি সতর্কবার্তার পাশাপাশি মনে করিয়ে দেয় যে হাড়কাঁপানো শীতের সময় নর্থ বা উত্তরের জনপদকে রক্ষা করার গুরুদায়িত্ব এই পরিবারের কাঁধেই। ‘ওয়েস্টেরস’-এ শীতের আগমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন
banner

চট্টগ্রাম শহরে এখন শোভা পাচ্ছে এর আদলে তৈরি করা ব্যানার। আর তাতে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি। এতে লেখা রয়েছে সিরিজটির সেই বহুল জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’।

চট্টগ্রাম নগরীর চকবাজার ও হালিশহর বড়পোল এলাকা ছেয়ে গেছে এমন ব্যানারে। ধারণা করা হচ্ছে, জামায়াত আমিরের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এসব ব্যানার লাগানো হয়েছে। তবে এগুলো কে বা কারা লাগিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। জামায়াত বলছে, তারাও জানে না এই ব্যানারের বিষয়ে। তবে ব্যানারের নিচে লেখা ‘দাদু ফ্যান ক্লাব, চট্টগ্রাম’।

এ ব্যানারকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে চলছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো শেয়ারও দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ সমালোচনাও করছেন।

জামায়াত-শিবিরের নেতারা জানিয়েছেন, এর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘জামায়াত আমিরের ফ্যান বেইস তৈরি হয়েছে। তাঁরা হয়তো ক্রেজ প্রকাশ করতে গিয়ে এমন ব্যানার টানিয়েছেন। এটির সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। এরপরও বিষয়টি নিয়ে খবর নেওয়া হচ্ছে।’

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222