মালয়েশিয়ার জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্প থেকে বিভিন্ন দেশের ১৩৫ জন প্রবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানোদের মধ্যে মিয়ানমারের ১১২ জন, ইন্দোনেশিয়ার ১১ জন, বাংলাদেশের ৯ জন, শ্রীলঙ্কার ২ জন এবং কম্বোডিয়ার ১ জন নাগরিক রয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়।
ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যমতে, টর্চার আইন (অ্যাক্ট ৫৭৪), ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ সহ বিভিন্ন আইনে দণ্ড ভোগ শেষ করার পর তাদের প্রত্যাবাসনের আওতায় আনা হয়।
এআইএল/
