নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ১৬২

by Fatih Work

নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুয়ারা রাজ্যের দুটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৬২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওরু ও নুকু গ্রামে সংঘটিত এই হামলাকে চলতি বছরে দেশটির সবচেয়ে প্রাণঘাতী সহিংসতা হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বায়ো বুধবার নিহতের সংখ্যা নিশ্চিত করে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত ‘লাকুরাওয়া’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন
banner

স্থানীয় রাজনৈতিক নেতাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা গ্রামের বাসিন্দাদের একত্র করে হাত পেছনে বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি চালায়। কায়ামা অঞ্চলের রাজনীতিবিদ সাইদু বাবা আহমেদ জানান, হত্যাকাণ্ডের পাশাপাশি বন্দুকধারীরা বহু ঘরবাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সহায়তায় বর্তমানে গ্রাম থেকে লাশ উদ্ধার করা হচ্ছে এবং আশপাশের বন ও ঝোপঝাড়ে তল্লাশি অভিযান চলছে। এই ঘটনায় গ্রামের শাসকসহ বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নিহতের সংখ্যা ১৭০ জনেরও বেশি হতে পারে। সংস্থাটি অভিযোগ করেছে, গত ৫ মাস ধরে বন্দুকধারীরা গ্রামবাসীদের হুমকিমূলক চিঠি পাঠালেও নিরাপত্তা বাহিনীর যথাযথ পদক্ষেপের অভাবে এই বিপর্যয় ঠেকানো যায়নি।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222