এইচআরডব্লিউ’র প্রতিবেদন: আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার

by Fatih Work

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের সময়কার গুমের সংস্কৃতি অনেকটাই বন্ধ হয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। বিচার ছাড়াই বহু ব্যক্তি কারাবন্দি রয়েছেন এবং অনেক ক্ষেত্রে জামিন আবেদন নাকচ করা হচ্ছে।

এইচআরডব্লিউ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে শুধু রাজনীতিক নন, অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতশিল্পীরাও রয়েছেন। পাশাপাশি বিভিন্ন মামলায় হাজার হাজার মানুষকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রিপোর্টে আরও বলা হয়, মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে মব সহিংসতায় অন্তত ১২৪ জন নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে সংস্থাটি।

এ ছাড়া নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থীর অনুপ্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার ফলে দেশের সামগ্রিক মানবিক পরিস্থিতির অবনতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222