জামালপুরের ৬২৩টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সাতটি উপজেলা, ৮টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নে ভোটকেন্দ্রের জন্য এসব সরঞ্জাম সরবরাহ করা হয়। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের আশা করছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, জেলার পাঁচটি সংসদীয় আসনে ৬২৩টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৮৮৩টি ভোটকক্ষের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল উপকরণ বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পাঁচটি সংসদীয় আসনে পাঁচটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালন করবে। নিরাপত্তা জোরদারে ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর উপজেলায় ছয় শতাধিক সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। পাশাপাশি সাতটি উপজেলায় ১৬টি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সাতটি অস্থায়ী বেস ক্যাম্প থেকে দায়িত্ব পালন করবে।

এছাড়াও জেলার সাতটি উপজেলায় এক হাজার ৬৫০ জন পুলিশ সদস্য এবং প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে মোট ৮ হাজারের বেশি আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।

জেলায় মোট ভোটার ২১ লাখ ৩৫ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৬৮ হাজার ১৯৭ জন, নারী ভোটার ১০ লাখ ৬৬ হাজার ৮৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২০ জন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222